editor

প্রকাশিত: 7:47 PM, November 12, 2020

দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অবস্থানে নিতে চাই : প্রধানমন্ত্রী

দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অবস্থানে নিতে চাই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্তভাবে দরকার। দেশের মানুষের শক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা-কর্মচারিদের জন্য নবনির্মিত দু’টি আবাসিক ভবন এবং একটি অফিসার্স মেস-এর উদ্বোধনকালে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে জাতির পিতার কাঙ্ক্ষিত অবস্থানেই নিয়ে যেতে চায়, যেখানে দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে খেলে সুন্দর ভাবে বাঁচবে।

শেখ হাসিনা বলেন, আমরা সেটাই করতে চাই। তাই, দেশের শান্তি বজায় রাখা একান্ত ভাবে দরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে আমাদের রক্ষা করতে হবে। এজন্য আমাদের সকলেরই স্ব-স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে। আমাদের দেশটাকে গড়তে হবে। আমাদের প্রত্যেকের কিন্তু যার যার একটা দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে সশস্ত্র বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলায় জাতির পিতার বিভিন্ন পদক্ষেপসমূহেরও উল্লেখ করেন। জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই তাঁর সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইতিহাসকে জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেশের জন্য কাজ করার শিক্ষা নিজের বাবা, মায়ের কাজ থেকেই লাভ করেছি। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, মানুষের প্রতি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে তাহলে কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করা যায় না।

ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ সাইফুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত

দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত

সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন

কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি

সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের