editor
প্রকাশিত: 4:04 PM, January 27, 2025
বিনোদন ডেস্ক: এর আগে কলকাতার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমা নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এবার ‘ইনসাফ’ নামে আরেকটি ছবি করতে যাচ্ছেন তিনি। এতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এ ছাড়াও থাকছেন শরীফুল রাজ। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকতে পারেন তাসনিয়া ফারিণ।
গুঞ্জন হিসেবে খবরটি এতদিন শোনা গেলেও সূত্রের বরাতে এবার নিশ্চিত হওয়া গেল আগামী মাসে ‘ইনসাফ’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। নির্মাতা সঞ্জয় বলেন, সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্যদিয়েই যাচ্ছি। শিগগিরই অফিসিয়ালি জানাবো। অ্যাকশন থ্রিলার ধাঁচে এ সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। জানা গেছে, বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই ‘ইনসাফ’ নির্মাণ হচ্ছে। মোশাররফ করিম বলেন, গল্প ও পরিকল্পনা ভালো লেগেছে এ সিনেমার। সে অনুযায়ী আশা করি আমরা কাজটি করতে পারলে ভালো কিছু হবে।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি