editor
প্রকাশিত: 5:29 PM, November 9, 2021
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের বিজয়ী করলে উন্নয়নের জোয়াড়ে বাসবে প্রতিটি এলাকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের জোয়াড়ে বাসিয়ে দিচ্ছেন। ৭নং মোগলগাঁও ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হিরণ মিয়াকে বিজয়ী করতে হবে। গত ৫ বছরের এলাকায় যে উন্নয়ন হয়েছে হিরণ মিয়া বিজয়ী হলে আগামীতে তার চেয়ে আরো বেশি উন্নয়ন হবে।
তিনি (৮ নভেম্বর) সোমবার সন্ধ্যায় মোগলগাঁও ইউনিয়নের ফতেপুর ৩নং ওয়ার্ডে হিরণ মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও সিলেট জেলা বঙ্গবন্ধু আওয়ামলীগ আইনজীবী পরিষদের সদস্য ফয়ছল আহমদ বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো: হিরণ মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট নূরে আলম সিরাজী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ফটিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সহ-সভাপতি নজির আহমদ আজাদ, ৫নং টুলটিকর চেয়ারম্যান আলী হোসেন, পর্তগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: জাকির হোসাইন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, বিশিষ্ট মুরব্বী গৌছ উদ্দিন, মো: ফারুক আহমদ, নুরুল ইসলাম, এমাদ আলী, জালাল উদ্দিন, জমির উদ্দিন, রজব আলী, মো: রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডের নূর বক্স, রকিব উল্লাহ, আতিক মিয়া, আব্দুল আউয়াল, জসিম উদ্দিন, ইমাম উদ্দিন, কাজী মাওলানা সিরাজুল ইসলাম, আবিদ উল্লাহ, আব্দুল লাকিব, মো: জাকারিয়া, আব্দুল কাশিম, হাবিবুর রহমান, নূর মিয়া, গোলাম আলী, আব্দুল হাসিব, জিয়াদ, মুক্তাদির, নেছার আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানবির কবির সুমন, আহমেদ জাহান, সৌরভ দাশ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক বিভাগীয় সম্পাদক শহীদ মো: আকিল অপু, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এইচ ইলিয়াছ দিনার, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নূর আহমদ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল