admin
প্রকাশিত: 10:51 PM, October 18, 2025
সিলেটে প্রবাসী সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগীতায় পথচারীদের জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানির কার্যক্রমের অংশ হিসেবে শনিবার নগরীর পাঠানটুলায় ২য় ঠান্ডা ও গরম পানির মেশিন স্থাপন করা হয়। দোয়া শেষে কার্যক্রম শুভ সূচনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি বলেন, পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পান কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জনস্বাস্থ্য রক্ষা করে এবং পানির অভাবে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এই ধরনের উদ্যোগ সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে সহায়ক এবং এটি মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং হজম প্রক্রিয়া সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা। পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কার্যক্রম জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈনুদ্দীন মঈনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রনি পাল, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর হাসান, যুবদল নেতা তারেক আহমেদ, হাসনাত আহমেদ, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা ছাত্রদল সাদ্দাম আহমেদ, এম এম শাহরিয়ার রাফি প্রমুখ।-বিজ্ঞপ্তি
4 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক
6 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 3
2 রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই
5 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক
1 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
1 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে
3 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি