editor
প্রকাশিত: 7:51 PM, August 17, 2024
দেশের বর্তমান প্রয়োজনে সড়কে সেবা প্রদানে প্রতিদিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবক। দেশের ৫২টি জেলায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় কাজ করছেন তারা। সোসাইটির ৬৮টি ইউনিটের মধ্যে ৫৬টি ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এ কাজে। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন তারা।
শনিবার (১৭ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বার্তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, জনগণের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সকল সঙ্কটের মুহূর্তে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণমূলক কাজে নিয়োজিত রেখেছি।
সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, সোসাইটির প্রাণ তরুণ যুব স্বেচ্ছাসেবকরা বাংলাদেশে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, উদ্ধার, পুনর্বাসন কাজে সোসাইটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বর্তমান প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে।
বর্তমানে ৫২টি জেলায় যুবকরা সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় কাজ করছে। অন্যান্য জেলাতেও আমাদের স্বেচ্ছাসেবকরা সড়ক মহাসড়কে কাজ করতে প্রস্তুত আছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল