editor

প্রকাশিত: 2:15 PM, September 4, 2024

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮২

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮২

অনলাইন ডেস্ক:: বরিশাল নগরে একটি বাড়ির নির্মাণ কাজের বিরোধ মীমাংসা করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, তাদের মধ্যে ৮২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি বাসসহ বিএম কলেজের বিভিন্ন স্থাপনা।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মো. মুহসিনউদ্দীন ও বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানিয়েছেন, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার সভা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্বান্ত নেওয়া হবে।দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে একটি বাড়ির নির্মাণকাজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।বিএম কলেজ শিক্ষার্থী আসফিয়া জান্নাতুল অনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্যে জানান, ব্যাপটিস্ট মিশন রোডে তাদের বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবার। বিষয়টি সমাধানের জন্য তিনি তার কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে যান।পরে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে জোয়ার পরিবারের কাছে বিষয়টি জানতে চায়। তখন জোয়ার পরিবার তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে হামলা করলে বিএম কলেজের কয়েকজন সমন্বয়ক আহত হন।প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা জানান, এ নিয়ে মঙ্গলবার দুই শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করছিল। বিকালে দুই শিক্ষাঙ্গনে পাল্টাপাল্টি মানববন্ধনও করা হয়। এর মধ্যে মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে নগরীতে পেয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে বিএম কলেজে শিক্ষার্থীরা। এ খবর পেয়ে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪০-৫০ জন শিক্ষার্থী একটি বাস নিয়ে নগরীর বটতলা এলাকায় আসে। তখন বিএম কলেজের শিক্ষার্থীরা সেই বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও চালকসহ ১৫/২০ জনকে আহত করে। এই হামলার খবর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আরও সংঘটিত হয়ে কয়েকটি বাস-ট্রাক বোঝাই হয়ে বিএম কলেজে গিয়ে হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় সঙ্গে করে ট্রাক ভর্তি পাথর, বেশ কয়েকটি থ্রি হুইলার ভর্তি ইটের টুকরা, লাঠি, হকিস্টিক নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সবার হাতেই রড, পাইপ, লাঠি আর ধারালো দেশীয় অস্ত্র দেখা গেছে।বিএম কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান মাহফুজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে রাত ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবন, আবাসিক তিনটি হল এবং শ্রেণি কক্ষে ব্যাপক ভাঙচুর করে। তারা বিএম কলেজের পাঁচটি বাস ভাঙচুর করে। পরে রাত পৌনে ৩টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।এই হামলার সময় বিএম কলেজের শিক্ষার্থীদের কাছে আটক হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। তাদের কলেজের কেন্দ্রীয় মসজিদে রাতভর আটকে রাখা হয়। পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে আটক শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়।বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ আমিনুল হক বলেন, “রাত ১২টার দিকে হঠাৎ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএম কলেজে হামলা করে। তারা কলেজে ক্যাম্পাসে ঢুকে গাড়ি, আবাসিক হল, আবাসিক ভবন, বিজ্ঞান ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।”“এ সময় কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে আটক করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসেন। তারা বিএম কলেজের ক্ষতিপূরণ দেওয়ার মুচলেকা দেওয়ার পর ছয় শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিম্মায় দেওয়া হয়।”মুচলেকায় উল্লেখ করা হয়, সরকারি বিএম কলেজে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব ব্যয় বহন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। এছাড়া বিএম কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বুঝে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অধ্যক্ষ আমিনুল হক আরও জানান, এ ঘটনা নিয়ে বুধবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হবে। সেখানে এ বিষয় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মো. মুহসিনউদ্দীন বলেন, “আমরা একেক জনের কাছ থেকে একেক রকমের তথ্য শুনছি। তদন্ত না করে প্রকৃত ঘটনা বলা যাবে না। ”তিনি বলেন, “রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে খবর পাই দুই শিক্ষার্থীকে বেধড়কভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে বিএম কলেজ শিক্ষার্থীরা। এজন্য তারা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে যাবে।“তখন তাদের শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চালককে বাধ্য করে একটি বাস নিয়ে বরিশাল নগরীতে যায়। তারা নগরীতে গেলে বাসের উপর হামলা চালানো হয়। বাস ভাঙচুরসহ শিক্ষার্থীদের আহত করা হয়।”অধ্যাপক মুহসিনউদ্দীন আরও বলেন, “খবর পেয়ে আরও শিক্ষার্থী বিভিন্ন যানবাহনে বরিশাল নগরীতে গিয়ে বিএম কলেজে হামলার চেষ্টা করে। সেখানে তারা প্রতিশোধ নিতে গিয়ে উল্টো ব্যাপক মারধরের শিকার হয়েছে। তাদের ছয় জনকে আটকে ব্যাপক মারধর করা হয়েছে। পরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মিলে তাদের উদ্ধার করেছি।”এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্বান্ত নেওয়া হবে বলে জানান তিনি।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, “৮২ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা আশঙ্কামুক্ত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার