editor

প্রকাশিত: 7:35 PM, November 25, 2020

বলিউডে সুখ্যাতি ছড়াচ্ছেন রাজকুমার

বলিউডে সুখ্যাতি ছড়াচ্ছেন রাজকুমার

অনলাইন ডেস্ক  :

মানুষের পছন্দের বৈপ্লবিক পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে বলিউডে! এখন শুধু আর স্টারডম ইমেজ নয়, চরিত্রাভিনেতাদেরও পছন্দ করতে শুরু করেছেন মানুষ। সেই হিসেবে যে ক’জন অভিনেতাদের লোকে পছন্দ করেন, তাদের মধ্যে অন্যতম একজন রাজকুমার রাও।প্রতিনিয়ত তার কাজ প্রশংসা পাচ্ছে দর্শক এবং সমালোচক মহলে। আছে অগণিত ভক্তও। তবে সম্প্রতি তার প্রশংসায় মুখরিত হলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা। যদিওবা এই হংসল মেহতার হাত ধরেই সাফল্যের সিঁড়িতে পা বাড়িয়েছিলেন ‘স্ত্রী’ খ্যাত এই তারকা।রাজকুমার রাওয়ের অভিনয়ের বিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে হংসল মেহতা একটি সাক্ষাতকারে জানান যে, ‘রাজকুমার রাওয়ের সব থেকে বড় গুণ হল তার অভিনবতা এবং উদারতা। যেটিকে সব সময় ধারণ করেন তিনি। তিনি অভিনয় শুরুর প্রথম দিকে যেমনটা ছিলেন, ঠিক এখনো তেমনটাই। কোন পরিবর্তন নেই তার। যা শুধু বদলেছে, তা হলো তার জনপ্রিয় ক্রমাগত বেড়েই চলেছে।’তিনি বলেন, রাজকুমারের এই সাফল্য আমাকে আনন্দিত করে এবং আমি নিজেকে একজন সুখী অভিভাবকের মতো বোধ করি।এদিকে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে হংসল মেহতা পরিচালিত সর্বশেষ ছবি ‘ছালাং’। এই ছবিতেও দেখা গেছে রাজকুমার রাওকে। বরাবরের মত এই ছবিতেও তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।২০১০ সালে ‘লাভ সেক্স অর ধোকা’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন রাজকুমার রাও। তবে ২০১৩ সালে হংসল মেহতার ‘শহীদ’ ছবিটির মাধ্যমে নজর কাড়েন সবার। এরপর এই নির্মাতার পরিচালনায় সিটি লাইটস, আলীগড়, বোস: ডেড/আলাইভ, ওমরতা এবং ‘ছালাং’ এ সাথে কাজ করেছেন তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি