editor

প্রকাশিত: 2:09 PM, November 25, 2020

বাবার ট্রেনারের সঙ্গে গোপন প্রেম আমির খানের মেয়ের!

বাবার ট্রেনারের সঙ্গে গোপন প্রেম আমির খানের মেয়ের!

অনলাইন ডেস্ক  :

নতুন প্রেমে মজেছেন আমির খান ও রিনা দত্তের ২৩ বছরের মেয়ে ইরা খান। পুরনো প্রেম বেশিদিন ছিল না। মিশাল কৃপালানির সঙ্গে দু’বছরের সম্পর্কে ইতি টানতে না টানতেই ফের নতুন সম্পর্ক শুরু করেছেন ইরা। জানা গেছে, বাবা আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে প্রেম করছেন তিনি। ইরার প্রায় দ্বিগুণ বয়সী নূপুর একাধারে ইরার ট্রেনারও বটে। তবে এই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি কেউই । সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় ইরা। লকডাউনে তার শরীরচর্চার প্রচুর ভিডিও এসেছে সামনে।সেই সময়ই একে অপরকে মন দিয়েছেন-এমনটাই অনুমান। বর্তমানে ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা। পরিচালনায় হাত পাকাচ্ছেন একটু একটু করে। সম্প্রতি একটি থিয়েটার পরিচালনা করেছেন তিনি, ‘ইউরিপিডাস মেডিয়া’। বলিউডের নামজাদা ফিটনেস ট্রেনারদের অন্যতম নূপুর। মুম্বাইয়ের ফিটনেজম, ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেনের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার ছিলেন তিনি বহু বছর। আমির খানকেও ট্রেনিং দিয়েছেন নূপুর। আর লকডাউনে ইরাকে ট্রেনিং দিতে এসেই শুরু হল জীবনের নতুন অধ্যায়। জানা গেছে, তারা দু’জনেই এই সম্পর্কের ব্যাপারে নাকি যথেষ্ট সিরিয়াস। প্রায় প্রতিটি উৎসবেই একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে। এমনকি ইরা নাকি মা রিনার সঙ্গে নূপুরের পরিচয়ও করিযে দিয়েছেন। শুধু তাই নয়, মহাবালেশ্বরের ফার্ম হাউজে কোয়ালিটি টাইম কাটাতে একসঙ্গে গিয়েছিলেন ইরা আর নূপুর ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি