editor
প্রকাশিত: 12:19 PM, November 18, 2020
নিজস্ব প্রতিবেদক
নগরীর কুমারগাঁওয়ে গ্রিডে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎবিহীন সিলেটের বেশিরভাগ এলাকা। এ অবস্থায় সন্ধ্যার পর থেকেই পুরো নগর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করে। রাত বাড়ার সাথে সাথে অন্ধকার নগর ফাঁকা হতে থাকে। রাস্তাঘাট ও বিপনী বিতানগুলো থেকে লোকজন কমতে শুরু করে। কমে যায় নগরীতে যানচলাচল।
টানা বিদ্যুতহীনতায় বেশি ভোগান্তিতে পোহাতে হয় সাধারণ মানুষকে। বিদ্যুৎ না থাকায় দুপুর থেকেই বাসা-বাড়ি, মসজিদসহ নানা স্থানে পানিসহ নানা সংকট সৃষ্টি হয়। বিদ্যুতের অভাবে অনেক গৃহস্থালী কাজ ব্যাহত হয়। হাসপাতাল, ক্লিনিকসহ জরুরি সেবা ব্যাহত হয়। অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় যানবাহন জ্বালানি সমস্যায় পড়েছে। বিশাল এলাকায় জনজীবনে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে।
মোবাইল চার্জ দেওয়া, ইন্টারনেট সমস্যা প্রকট হয়ে উঠেছে সিলেটে। রাতে চড়া দামে মোমবাতি বিক্রয় হতে দেখা গেছে।
রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতের স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।
সরেজমিনে জিন্দাবাজার এলাকায় কথা হয় রিকশাচালক জমির মিয়ার সাথে। তিনি বলেন, ‘কারেন্ট না থাকায় ভুতের শহর লাগের। রুজিও করতাম পারছি না। দেখরা তো মানুষ নাই। কোন সময় কারেন্ট আইব কেউ কইত পারের না। বাসাত মোমবাতি নিতাম আছলাম। দাম হুনিয়া ডর লাগের। ৫ টেকার মোমবতি কইন ১৫ থেকে ২০টাকা।’
জিন্দাবাজারের ব্যবসায়ী রাসেল আহমদ বলেন, ‘বিদ্যুৎ না থাকায় শহরে মানুষ কমে গেছে। এরকম নগরী আমার জীবনে দেখছি না। বিদ্যুৎ কখন আইব এ টেনশনে আছি। বাসা থেকে জানিয়েছে পানির সংকট। পানি বাইরে থেকে কিনে নিতে হবে।’
রিকাবীবাজারের স্থানীয় বাসিন্দা দেবব্রত রাজন বলেন, ‘বাসায় পানি নেই। বিদ্যুৎ না থাকায় পানি উঠানো যাচ্ছে না। খুব কষ্ট হচ্ছে।’
এদিকে কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপ কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিরূপণে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ- ২ এর নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করে এ তদন্ত কমটি গঠন করা হয়।
কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) পিজিসিবি বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম) রূপক মোহাম্মদ নাসরুল্লাহ্ জায়েদী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপ কেন্দ্রের সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৭০ কোটি টাকার ২৫/৪১ এমবিএ দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ট্রান্সফরমারগুলোর বাইরের অংশ পুড়লেও ভেতরে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ৩৩ কেভি ফিডার ও বার ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল সাড়ে ১১টা থেকে সিলেট নগরী, আশপাশের বিভিন্ন এলাকা, ছাতক ও সুনামগঞ্জ বিদ্যুৎহীন রয়েছে। ফলে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক গ্রাহক দুর্ভোগে পড়তে হয়েছে।
সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের