editor

প্রকাশিত: 10:11 PM, August 12, 2024

বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই: এবি পার্টি

বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই: এবি পার্টি

এবি পার্টিছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে ১০টি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ সোমবার রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব আহ্বান জানান দলটির নেতারা। তাঁরা বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা করেন দলটির নেতারা। এর আগে একটি সমাবেশ করা হয়। দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাবের সভাপতিত্বে সমাবেশে ১০টি আহ্বান তুলে ধরেন সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু)।

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ অভিহিত করে সমাবেশে মজিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, তাকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। কোনো অবস্থায়ই জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

এবি পার্টির ১০টি আহ্বানের মধ্যে কয়েকটি হলো দেশ গঠনে ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে একযোগে কাজ করতে হবে; ভারতীয় বিশেষ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক পক্ষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ করতে হবে; সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষা করতে হবে; আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে যে হত্যা, ধ্বংসযজ্ঞ ও নৃশংসতা চালানো হয়েছে, অবিলম্বে তার সুষ্ঠু বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে; সরকার ও ছাত্র-জনতার সমন্বিত পদক্ষেপে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে; কলকারখানা সচল করে ব্যবসা-বাণিজ্যে গতি আনতে হবে এবং দেশের অর্থনীতিতে নতুন করে সংস্কার করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

এবি পার্টির সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যোবায়ের আহমেদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হেলাল উদ্দিন ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাতসহ কেন্দ্রীয় নেতারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার