editor
প্রকাশিত: 4:28 PM, August 24, 2024
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে।’
রিজভী বলেন, ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে। এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা। এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণকে সমর্থন করে না।
শনিবার (২৪ আগস্ট) সকালে কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘এখন তারা আফসোস করছেন। খুবই আফসোস করছেন আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ। এদেশের মানুষের সহায় সম্পদ লুট করার তাদের যে প্রবণতা ওইটা যুবলীগ ছাত্রলীগ এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে।
রিজভী বলেন, বিএনপি ভদ্রলোকদের দল। বিএনপি জনগণের দল বিএনপির দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুন্ডাপাণ্ডাদের দল না, বিএনপি সন্ত্রাসীদের দল না। বিএনপি বিগত ১৫ বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি।
বিএনপির এই নেতা বলেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মনুষ্যত্ব নেই। তার শরীরে মানুষের কোন রক্ত নেই। রক্ত পান করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। রাস্তার মধ্যে লাশ ফেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। সেজন্য তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তার পদত্যাগ চেয়েছে সে তরুণ হোক ছাত্র হোক যুবক হোক শ্রমজীবী মানুষ হোক সর্বশেষ শিশু কিশোরদের হত্যা করে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে, তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে তাদেরকে এই সমাজের শান্তির শৃঙ্খলা রক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই। আমরা শান্তির সমাজ তৈরি করব। শেখ হাসিনা যেসব তৈরি করেছিলেন বাড়ি দখল ঘর দখল গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া এইটাই ছিল শেখ হাসিনার ১৫ বছরের আওয়ামী সংস্কৃতি।এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না।
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত কী জানেন না গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কী পরিমাণ অত্যাচার করেছে। তারা কী জানেন না ২০১৪, ২০১৮, ২০২৪ এর ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করেছে। তারপরও তার প্রতি আপনাদের এত দরদ কেন শেখ হাসিনার প্রতি? আপনারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না? আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চান না?
আকরাম হোসেনের বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, মেহেবুব মাসুম শান্ত, জাকির হোসেন, তালুকদার রুমীসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল