editor
প্রকাশিত: 9:27 PM, August 26, 2024
ভারতীয় ভিসা না পাওয়ায় ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) গিয়ে প্রতিবাদ করেছে ভিসাপ্রত্যাশীরা।
সোমবার (২৬ আগস্ট) যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এ প্রতিবাদ জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরের পর বেশ কিছু সংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিসাপ্রত্যাশীদের প্রতিবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ভিসাপ্রত্যাশীরা বিভিন্ন ধরণের স্লোগান দিচ্ছেন। স্লোগানে-স্লোগানে তারা বলতে থাকেন- এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সীমিত করতে থাকে। চলতি মাসে শুরুর দিকে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ করেছে ভারত।
তবে সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সীমিত কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অন্য ভিসা সেন্টারগুলো এখনও বন্ধ রয়েছে। এতে করে ভিসাপ্রত্যাশীরা অনেক বিপাকে রয়েছেন। বিশেষ করে যারা তাদের পাসপোর্ট ভিসা সেন্টারে জমা দিয়েছেন, তা পেতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল