editor

প্রকাশিত: 8:07 PM, November 20, 2021

মাওলানা ড. দাউদ আহমদ’র স্মরণ সভা ও দোয়া মাহফিল

মাওলানা ড. দাউদ আহমদ’র স্মরণ সভা ও দোয়া মাহফিল

সৌদি দুতাবাসের ধর্ম মন্ত্রনালয়ের সাবেক বাংলাদেশ প্রতিনিধি, পাঠানটুলা কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইসহাক আল মাদানী বলেছেন, আল্লাহকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করা খুবই একটি মহৎ কাজ। খোদাভীরু সজ্জন ব্যক্তি মাওলানা ড. দাউদ আহমদ ছিলেন পরোপকারীদের একটি উদাহরণ। তিনি আমৃত্যু মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমাদের এগিয়ে নিতে হবে।

তিনি গতকাল (২০ নভেম্বর) শনিবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফতেহপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মরহুম মাওলানা ড. দাউদ আহমদ এর রুহের মাগফেরাত কামনায় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন জমিয়তে তালাবায়ে আরবিয়ার সাবেক সিলেট জেলা সভাপতি ও আশির দশকের ছাত্রনেতা মাওলানা ছলিমুল ফারুকীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী মুফতি মাওলানা মো. আব্দুর রহমান চৌধুরী, ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউর রহমান, কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, ওসমানীনগর ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মঞ্জুরে মাওলা মরহুম দাউদ আহমদ এর ছোট ভাই এডভোকেট মারুফ আহমদ।

ব্যাংকার আখলাকুল মৌলা বাহারের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মরহুমের পুত্র হাফিজ মশহুদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট মাওলানা তাজুল ইসলাম আউয়াল মহলী, সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম, মকন হাই স্কুল এর সিনিয়র শিক্ষক সাফওয়ান শহীর প্রমুখ।

সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফতেহপুর কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ মাওলানা হিফজুর রহমান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে