editor
প্রকাশিত: 6:30 PM, December 19, 2020
অনলাইন ডেস্ক::
সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে। তাকে ৩ হাজার ৫০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি চিলির কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। সেখানে তাকে পেয়ে এক নারী তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। তার আবদারে সাড়া দিতে গিয়েই বিপাকে পড়েন তিনি। ওই নারী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই দেখা যায় যে চিলির প্রেসিডেন্টের মুখে মাস্ক নেই। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তাকে নিয়ে শুরু হয় ব্যাপক কানাঘুষা। দেশের প্রধান হওয়ার পরেও নিজেই কেন সরকারি নিয়ম ভাঙলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে শুধু সেখানেই শেষ হয়নি। সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।চিলির স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটিতে এখন অবধি সেখানে ৫ লাখ ৮১ হাজার ১৩৫ জন এই মহামারীকে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ০৫১ জনের। এর ফলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সেই নিয়ম ভাঙে তাহলে জরিমানার পাশাপাশি জেলের পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। আর সেই নিয়ম ভাঙার জেরেই এবার খোদ দেশের প্রেসিডেন্টকেই জরিমানা দিতে হল।
S/H-(mou-06)
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার