admin

প্রকাশিত: 4:54 PM, November 23, 2020

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (বিকেল ৩টায়) স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়- মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, মুক্তিযোদ্ধাদের ভাতা নুন্যতম ৩০ হাজার টাকা নির্ধারণ, অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা সম্পন্ন, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, ৬৯ এর গণঅভ্যূত্থান থেকে ৭১ এর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ ব্যক্তিদের যথাযথ তালিকা প্রণয়ন, ৭১ এর রাজাকার / শান্তি কমিটি সমূহের সন্তানগণসহ মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিগন ভাষাসৈনিক সেজে একুশে পদক ও স্বাধীনতা পদক নিয়ে যাচ্ছে তা রহিতকরণ এবং প্রয়োজনে ফেরত গ্রহণ, আওয়ামীলীগ বা অঙ্গ সংগঠনসমূহে সরকারের বা সরকারের কোন সাবসিডিয়ারী প্রতিষ্ঠানে বা প্রশাসনিক কোন ইউনিটে কোন অবস্থাতেই রাষ্ট্রবিরোধী কোন ব্যক্তি বা পরিবারের সন্তান ভবিষ্যতে যাতে ঢুকতে না পারে তা নিশ্চিতকরণ ও যারা ঢুকেছে তাদের বের দেওয়ার ব্যবস্থা গ্রহণ, মুক্তিযোদ্ধাদের রেশন প্রদান, হোল্ডিং ট্যাক্স মওকুকরণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, মুজিব বর্ষ উপলক্ষ্যে সকল মুক্তযোদ্ধাকে গৃহনির্মাণের নিমিত্তে অন্যূন ২০ লক্ষ টাকা সুদমুক্ত ঋণগ্রহণ ব্যবস্থা গ্রহণ, মুক্তিযোদ্ধা সংসদের সকল অফিস সমূহের খরচ, কমান্ডারদের যথাযথ সম্মানীর ব্যবস্থা গ্রহণ, সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সকল সদস্যের বিনাখরচে সকল প্রকার চিকিৎসা নিশ্চিকরণ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সকল সন্তান ও প্রজন্মদের বিনাখরচে তথা অবৈনিতক সকাল প্রকার শিক্ষার ব্যবস্থা নিশ্চিতকরণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আসক আলী, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা পিরুজ মহন দাস, যুদ্ধাহত বাবুল মিয়া, বুরহান উদ্দিন, সন্তান কমান্ড নেতা মো. সুজন মিয়া, ফারুক মিয়া, আশরাফুল ইসলাম, চান মিয়া, মঈন উদ্দিন, যুব কমান্ড সভাপতি মো. জিল্লুর রহমান, যুব কমান্ড কেন্দ্রীয় সদস্য মনোজ কপালী মিন্টু প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি