editor

প্রকাশিত: 11:25 AM, August 16, 2024

মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরী চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, উৎপাদনে ধাক্কা

মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরী চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, উৎপাদনে ধাক্কা

মুন্সিগঞ্জে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না বিভিন্ন শিল্পকারখানার মালিকেরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মাসের পর মাস বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠানও।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট বিদ্যুতের চাহিদা ১৭৫ থেকে ১৮০ মেগাওয়াট। তবে গরম মৌসুমে চাহিদার বিপরীতে এ জেলায় দুই বছরের বেশি সময় ধরে ২০ থেকে ৩০ ভাগ বিদ্যুতের ঘাটতি থাকে। গত দুই দিনে ঘাটতির পরিমাণ ২০ থেকে ৪০ ভাগে এসে ঠেকেছে। অর্থাৎ ৩৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে। এতে ২৪ ঘণ্টায় এলাকাভেদে ২ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।

মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরীর অধীন জেলায় ৫৮টি শিল্পপ্রতিষ্ঠান ছিল। গত কয়েক বছরের তীব্র অর্থনৈতিক মন্দা, বিদ্যুৎ ও গ্যাস–সংকটের কারণে ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। পাঁচ–ছয়টি প্রতিষ্ঠান সীমিত আকারে চরছে। কয়েকটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মুন্সিগঞ্জ বিসিকের উপব্যবস্থাপক আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ ও গ্যাস–সংকটের কারণে বিসিক শিল্পনগরীর কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ এবং কয়েকটি আংশিক বন্ধ হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানেও উৎপাদন ব্যহত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে হলে, শিল্পনগরী বাঁচিয়ে রাখতে হলে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন। এখনই বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা না গেলে মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরী মুখ থুবড়ে পড়বে।

গতকাল বৃহস্পতিবার বিসিক শিল্পনগরীর মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা যায়, অনেকটা অলসভাবেই বসে আছেন নিরাপত্তাকর্মী মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, তিন বছর আগে তিনি পাহারাদারের কাজ নেন। সে সময় শিল্পনগরী দিনভর কর্মচঞ্চল ছিল। শত শত মানুষ ও মালবাহী যানবাহনের আনাগোনা ছিল। এখন বিদ্যুৎ ও গ্যাসের অভাবে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষের আনাগোনা কমে গেছে।

বাণিজ্যিক এই এলাকার হাওলাদার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় জেনারেটরের সাহায্যে প্রতিষ্ঠানের কাজ চলছে। প্রতিষ্ঠানটির মালিক ও বিসিক শিল্পনগরীর মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন বলেন, কারখানা চালাতে প্রতি মাসে লাইনের গ্যাস ও বিদ্যুৎ মিলিয়ে তিন লাখ টাকার জ্বালানি খরচ হতো। ঘন ঘন লোডশেডিং ও লাইনের গ্যাসে চাপ না থাকায় সাত থেকে আট লাখ টাকার সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। জেনারেটরে লাখ টাকার তেল পুরতে হচ্ছে। প্রতিষ্ঠানের উৎপাদন খরচ চার-পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে। গত দুই বছরে ৩০ ভাগ উৎপাদন কমে গেছে। প্রতি মাসে তাঁকে লোকসান গুনতে হচ্ছে। চাহিদামতো বিদ্যুৎ না থাকায় হাওলাদার ফিশিং নেট কারখানা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন আকবর হোসেন।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় একটি সুতা তৈরির কারখানার বাইরে বসে থাকতে দেখা গেল কৃষ্ণ সাহা ও আবদুল কাইয়ুম নামের দুই কর্মীকে। তাঁরা বলেন, প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সুতা তৈরিতে যে কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলো ৫০০ টাকা কেজি। মেশিনে কাঁচামাল দেওয়ার পর বিদ্যুৎ চলে গেলে সেগুলো দিয়ে সুতা তৈরি করা যায় না। মেশিন বন্ধ হলে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে গরম হতে। এভাবে চলতে থাকলে কারখানা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।

জানতে চাইলে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের মহাব্যবস্থাপক হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, দেশে তীব্র গরম থাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা খুব বেড়েছে। সে তুলনায় বিদ্যুতের উৎপাদন কম। এ জন্য বাধ্যতামূলক লোডশেডিং করাতে হচ্ছে। যদি গ্যাসের চাপ বাড়ে, তাহলে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সেই সঙ্গে শীত পড়লে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে আসবে। তখন বিদ্যুতের ঘাটতি দূর হয়ে যাবে বলে জানান এ কর্মকর্তা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল