editor
প্রকাশিত: 5:57 PM, November 14, 2020
অনলাইন ডেস্ক
রেমিট্যান্স বৃদ্ধির লক্ষে বাংলাদেশের বড় শক্তি মানব সম্পদকে গুরুত্ব দিয়ে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, করোনাকালে বাংলদেশের প্রবৃদ্ধি সন্তোষজনক অবস্থায় রয়েছে। বর্তমানে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বড় শক্তি মানব সম্পদকে গুরুত্ব দিয়ে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে। ইতিমধ্যে নতুন দেশ হিসেবে পোলান্ড ,ক্রোয়েশিয়া,উজবেকিস্তানে মানব সম্পদ পাঠানো হয়েছে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়াতেও নতুন করে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির লক্ষে নতুন নতুন দেশে মানব সম্পদ পাঠানোসহ বাংলাদেশের পণ্য রপ্তানির পরিধি বাড়ানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল,পুলিশ সুপার লিটন কুমার সাহা, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান কান, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও মন্ত্রণালয়ের উপসচিব সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সহ মন্ত্রণালয়ের ৪৮ কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল শনিবার সকালে নাটোর সফরে আসেন। উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনমিয় করেন মন্ত্রী।
মতবিনিময় শেষে পররাষ্ট্রমন্ত্রী তার লেখা ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা-বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও আমাদের কূটনীতি’ বইটি উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দকে উপহার দেন।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের