editor

প্রকাশিত: 9:09 PM, October 28, 2021

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় প্রায় ২’শ অসহায় পরিবারের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ইত্যাদি।

বিতরণকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় কল্যাণে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমরা আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান বলেন, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসা ও মসজিদে আবু বক্কর সিদ্দিক (রাঃ) এই দ্বীনি প্রতিষ্ঠান সিলেটের গোয়াইনঘাটের প্রত্যন্ত অঞ্চল ফতেহপুর ষষ্ঠ খন্ড ইসলামনগর গ্রামে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এই গ্রামের অনেক মানুষই হত দরিদ্র। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে সিলেটের কোম্পানীগঞ্জের কালীগুলের একটি গ্রামে ত্রাণ বিতরণ করা হবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল