editor
প্রকাশিত: 6:26 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক : ইনস্টাগ্রামে শাকিব খানের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। জনপ্রিয় এই নায়ক ইনস্টাগ্রামে আসার আগেই সেখানে তার নামে অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল। ভুয়া অ্যাকাউন্টধারীদের রিপোর্টে তার ইনস্টা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ভুয়া আইডিগুলো থেকে শাকিবের বিভিন্ন সিনেমার স্থিরচিত্র ও কাজের তথ্য পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করা হতো।আনুষ্ঠানিকভাবে শাকিব খান যখন ইনস্টাগ্রামে এলেন, তখন ভুয়া আইডি নিয়ন্ত্রকরা পেছনে লাগে আসল শাকিব খানের ইনস্টাগ্রাম আইডিতে। ভুয়া আইডি নিয়ন্ত্রকরা রিপোর্ট করে সত্যিকারের শাকিব খানের ইনস্টাগ্রাম আইডি আপাতত নিষ্ক্রিয় করে দিয়েছে।ইনস্টাগ্রাম জটিলতার বিষয়ে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইনস্টাগ্রামে শাকিব খানের নামে অনেক আইডি আছে। সবই কমবেশি অনুসারী আছেন। শাকিব খানের আসল ইনস্টাগ্রাম আইডি চালুর পর ভুয়া আইডি নিয়ন্ত্রকরা গণহারে রিপোর্ট করেন। এতে আসল আইডি ডিজেবল হয়ে যায়। এরই মধ্যে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও তারা জানিয়েছেন। খুব শিগগির শাকিব খান তার ইনস্টাগ্রাম আইডিতে আবার সচল হরেন বলেও জানান তিনি।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি