editor
প্রকাশিত: 8:44 PM, January 27, 2025
বিনোদন ডেস্ক :: রাকেশ রোশনের পরিচালনায় সুপারহিট সিনেমা ‘করন অর্জুন’। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। শুটিংয়ের সময়ে এ তারকাদের আচরণে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানে পরিচালক বলেন, ‘সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত।
একেক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবু মেনে নিতাম।’ তার কথায়, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়।
নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।’ ছবির গল্প নিয়ে কোনো আগ্রহই ছিল না সালমান ও শাহরুখের। পরিচালকের ভাষ্য, ‘ওদের কোনো আগ্রহই ছিল না। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।’ অবশ্য এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকা খেয়েছিলেন শাহরুখ ও সালমান।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি