editor
প্রকাশিত: 11:52 AM, November 7, 2026
সিলেট সদর উপজেলা রাজনীতি ও স্থানীয় ক্রীড়াঙ্গনের এক পরিচিত ও আস্থার নাম আবুল কাশেম। সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা এই নেতা আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন-সংগ্রামে আপসহীন ভূমিকার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সবসময় সম্পৃক্ত রেখে তিনি তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক অনন্য অবস্থান তৈরি করেছেন।
দলের জন্য নিবেদিতপ্রাণ এই নেতা দীর্ঘদিন ধরে সিলেট সদর উপজেলাবাসীর সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন। বিগত প্রতিটি জাতীয় নির্বাচনে দলের পক্ষে তাঁর সুসংগঠিত কর্মী বাহিনী নিয়ে সক্রিয় ভূমিকা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনা মহামারী, প্রলয়ংকরী বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নিজস্ব উদ্যোগে ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে ছুটে গেছেন তিনি। শুধু ক্ষমতার সময় নয়, বরং ক্ষমতার বাইরে থেকেও এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার ফলে স্থানীয় জনগোষ্ঠীর একটি বড় অংশের ভালোবাসা ও গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন আবুল কাশেম।
তাঁর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে সিলেট সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আজ অত্যন্ত সুসংগঠিত। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও ইতিবাচক ভাবমূর্তির অধিকারী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মাঠপর্যায়ে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দুর্দিনের পরীক্ষিত নেতৃত্ব এবং জনবান্ধব কর্মকাণ্ড আসন্ন নির্বাচনে একটি বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তাঁর পক্ষে মাঠপর্যায়ের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও জোরদার হচ্ছে। বর্তমান এই ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক ভাবমূর্তি বজায় থাকলে তিনি আসন্ন সদর উপজেলা নির্বাচনে একজন অত্যন্ত শক্তিশালী ও মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেনÑএমনটাই প্রত্যাশা তাঁর কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট