editor
প্রকাশিত: 9:01 PM, March 20, 2024
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মার্চ) প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ১০টায় সিলেট মহানগর কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
এ সময় তার নেতৃত্বে কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে নগরীর বিভিন্ন পয়েন্টে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিলেট জেলার সাবেক সভাপতি এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক আকাশ দাস।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা: আক্তার হোসেন, লিয়াকত আলী খান, আনন্দ রবি দাস, আকাশ দাস, রবিন দাস, নোমার বিন আকবর, অনিক পাল, দিপংকর পাল, নাজমুল ইসলাম, নাহিম আহমদ, লায়েক মিয়া, রিয়াজ শেখ, রাহাদ আহমদ, ইসমাইল আহমদ, এসান মিয়া, জাকির হাসান, দিপন বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদুর রহমান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ও দেশ এবং দলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী