editor
প্রকাশিত: 12:06 PM, November 7, 2026
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন কিংবা তথ্য হালনাগাদ—প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত থাকার পরও টাকা না দিলে মিলছে না সেবা। দালালচক্রের দৌরাত্ম্য, চরম হয়রানি এবং দীর্ঘসূত্রতায় অতিষ্ঠ সেবাপ্রত্যাশীরা। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নাগরিকে সেবার নামে চলা এমন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মারাত্মক অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের দাবি, এই অনিয়মের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিভাগীয় নির্বাচন অফিস সিলেটের ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসান আহমদ। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তাকে কেন্দ্র করে অফিসের অভ্যন্তরে গড়ে উঠেছে এক প্রভাবশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমেই চলছে সেবাপ্রত্যাশীদের ফাইল আটকে রেখে অনৈতিক অর্থ লেনদেন ও প্রভাব বিস্তারের কাজ।
এদিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনিক শিথিলতা, দুর্বলতা কিংবা তাঁর প্রত্যক্ষ-পরোক্ষ প্রশ্রয়ের সুযোগ নিয়েই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ও বাইরের দালালরা অবাধে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি গত ৩ সেপ্টেম্বর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের সেবা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উল্টো নতুন করে সিন্ডিকেটের অর্থ লেনদেনের বিষয়টি সামনে আসায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মানুযায়ী কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস ঘুরতে হয়। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে চুক্তি করলে কিংবা নির্ধারিত পরিমাণ অতিরিক্ত অর্থ দিলেই দ্রুত মিলে যায় সমাধান। বিশেষ করে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী, যাঁরা স্বল্প সময়ের জন্য দেশে আসেন, এনআইডি সংক্রান্ত কাজে এসে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। সময়মতো সেবা না পেয়ে বাধ্য হয়ে অনেকেই সিন্ডিকেটের কাছে বাড়তি টাকা তুলে দিচ্ছেন।
সিলেটের সুশীল সমাজ ও ভুক্তভোগীদের দাবি, নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে অবিলম্বে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ফাইল নিষ্পত্তির সময়সীমা, কর্মকর্তা-কর্মচারীদের আয়বহির্ভূত লেনদেন এবং দালালচক্র ও সিন্ডিকেটের তৎপরতা নিবিড়ভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন
আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। সোমবার (৯
‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি
মাদক এবং যানজট—সিলেট নগরীর দীর্ঘদিনের এই দুই বড় সমস্যা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সিলেট