editor
প্রকাশিত: 3:27 PM, December 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে একটি কমিউনিটি সেন্টারে জোড়া লাশের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পুলিশ বলছে, ছোট্ট এ কক্ষে কোনো ভেন্টিলেটর না থাকায় লাকড়ির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু ঘটেছে। আলামত, পারিপার্শ্বিক অবস্থা ও অসুস্থ তৃতীয় বাবুর্চির বক্তব্য শুনে পুলিশ এটি নিশ্চিত হয়েছে।
কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী বাজার আনন্দ কমিউনিটি সেন্টারের একটি কক্ষ থেকে বুধবার এক মহিলা ও এক পুরুষ বাবুর্চির লাশ উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ আরও এক বাবুর্চিকে উদ্ধার করা হয়।
কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্নভাবে বিষয়টি খতিয়ে দেখেছি। আলামত এবং অসুস্থ তৃতীয় বাবুর্চির বক্তব্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এটাই নিশ্চিত হওয়া গেছে, বদ্ধঘরে তারা শীত নিবারণের জন্য কয়েল লাকড়িতে আগুন ধরিয়ে ঘুমিয়ে পড়ে। ওই ঘরে কোনো ভেন্টিলেটর ছিল না। দরজা-জানালাও বন্ধ ছিল। লাকড়ির আগুনের ধোঁয়ায় ঘর ভরে গিয়ে অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু ঘটে।
বুধবার সকাল ৭টার দিকে আনন্দ কমিউনিটি সেন্টার থেকে এক মহিলা ও পুরুষ বাবুর্চির লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক বাবুর্চিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত বাবুর্চিরা হলেন কানাইঘাট উপজেলার নয়াগ্রামের রহমত উল্লাহর ছেলে সুহেল আহমদ (২৮) ও ওসমানীনগর উপজেলার তাহিরপুর গ্রামের আক্কাছ আলীর মেয়ে সালমা বেগম (৪০)। অসুস্থ বাবুর্চি কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামের নাজিম উদ্দিনকে উদ্ধার করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী