admin

প্রকাশিত: 10:16 PM, November 28, 2026

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
গতকাল ‎শনিবার রাতে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় কতোয়ালী থানা যুবদলের কর্মসূচি অনুষ্ঠিত হবে রিকাবীবাজার অডিটোরিয়াম প্রাঙ্গণে। একই দিন বিকেল ৩টায় এয়ারপোর্ট থানা যুবদলের কর্মসূচি হবে মজুমদারির বিমান অফিসের সামনে এবং জালালাবাদ থানা যুবদলের কর্মসূচি অনুষ্ঠিত হবে তেমুখী পয়েন্টে।
‎
‎এ ছাড়া মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানা যুবদলের যৌথ কর্মসূচি বিকেল ৩টায় কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে শাহপরান থানা যুবদলের কর্মসূচি একই দিন রাত ৮টায় মেজরটিলা বাজারে ফুলকলির সামনে অনুষ্ঠিত হবে।
‎
‎প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, সিলেট মহানগর যুবদলের অধীন প্রতিটি থানা ইউনিটকে ৩০ নভেম্বর অবশ্যই প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজন করতে হবে। থানা যুবদলের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এসব কর্মসূচির আয়োজন করবেন। কোনো থানা ইউনিট পৃথকভাবে একাধিক মিছিল বা সমাবেশ করতে পারবে না। একই ব্যানারে ও একই স্থানে কর্মসূচি পালন করতে হবে।
‎
‎এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সব সদস্যকে কর্মসূচিতে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎সভায় আরও জানানো হয়, আগামী ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগরের ছয়টি থানায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
‎
‎এর আগে আজ রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
‎
‎সভায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী