editor

প্রকাশিত: 12:55 PM, December 7, 2021

সিলেটে দুই হাসপাতালে বসছে ‘অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট’

সিলেটে দুই হাসপাতালে বসছে ‘অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট’

অনলাইন ডেস্ক :: সিলেটের দুটি হাসপাতালে ‘অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই প্ল্যান্ট বসানো হবে। এজন্য স্থান নির্ধারণ করে প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে। প্ল্যান্টগুলো স্থাপন হয়ে গেলে এ দুই হাসপাতালে অক্সিজেনের সংকট দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সিলেটের এ দুই হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে কেন্দ্রীয় সঞ্চালন লাইন কিংবা সিলিন্ডারের মাধ্যমে ভ্যাকুয়াম ইনসালটেড এভাপরাটর (ভিআইই) ট্যাংক থেকে অক্সিজেন সরবরাহ করা হয় রোগীদের। দু-একদিন পরপরই গাড়ি দিয়ে অক্সিজেন নিয়ে এসে ভিআইই ট্যাংক বা সিলিন্ডার পূরণ করা হয়। ভারত থেকে আমদানিকৃত ও চট্টগ্রামে উৎপাদিত অক্সিজেনের উপর নির্ভরশীল দেশের হাসপাতালগুলো। এ প্রক্রিয়ায় সিলেটে অক্সিজেন সরবরাহে অনেক সময়ই দেরি হয়ে যায়। তখন অক্সিজেন সংকট দেখা দেয় ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে।

সংশ্লিষ্টরা জানান, অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট স্থাপন করা হলে গাড়িযোগে অক্সিজেন সরবরারে প্রয়োজন পড়বে না। কার, অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট বাতাস থেকে অক্সিজেন শুষে নেয়। এরপর প্ল্যান্টে ফিল্টারসহ অন্যান্য প্রক্রিয়ায় অক্সিজেনের পরিমাণ বাড়ানো হয়। সেই অক্সিজেন সরবরাহ করা হয় হাসপাতালের রোগীদের।

জানা গেছে, গেল বছরের ২ জুন কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্ট (সিআরইএপি) শীর্ষক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় এক হাজার ৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা। ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে। প্রকল্পের আওতায় কোভিড-১৯ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিসহ সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্পে অর্থায়ন করছে।

এ প্রকল্পের আওতায় সারাদেশে ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এসব প্ল্যান্ট বসাতে প্রাক্কলিত ব্যয় ৬৭ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে একেকটি প্ল্যান্টে খরচ হবে ২ কোটি ২৫ লাখ টাকা। সিলেটে দুটি প্ল্যান্ট বসাতে খরচ হবে ৫ কোটি টাকা।

তবে গত ৩০ নভেম্বর বাংলাদেশকে ৮টি অ্যাম্বুলেন্স এবং ১০০ টি অক্সিজেন জেনারেটর অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে ৩০টি প্ল্যান্ট বসাতে জেনারেটর কেনার সিদ্ধান্ত বাতিল হতে পারে। অনুদানের অক্সিজেন জেনারেটর দিয়েই বসানো হতে পারে প্ল্যান্ট। এক্ষেত্রে খরচ অনেকটাই কমে আসবে।

সংশ্লিষ্টরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার লিটারের একটি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ হাজার লিটারের একটি প্ল্যান্ট বসানো হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশে এ দুই হাসপাতালে প্ল্যান্ট বসানোর স্থান নির্ধারণ করা হয়েছে। পরে এ বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট বসানোর জন্য আমাদেরকে স্থান নির্ধারণ করে পাঠাতে বলা হয়েছিল। আমরা পাঠিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছেন।’

প্ল্যান্ট দুটি বসানো হলে সিলেটে অক্সিজেনের সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

 

 

ডিএসএস / ৭ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা