editor

প্রকাশিত: 3:09 PM, November 11, 2021

সিলেটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো মহানগর যুবলীগ

সিলেটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো মহানগর যুবলীগ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। আনন্দ র‌্যালী শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সমাবেশে সভাপতির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, ১৯৭২ সালের এই দিনে এশিয়া মহাদেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ শেখ ফজলুল হক মণি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করা। অতীত ঐতিহ্য ধরে রেখে সামনের পথ চলাই এখন এই সংগঠনের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উত্তরণে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিয়ে চলেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

তিনি আরো বলেন, দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে এই যুবলীগ। অগণতান্ত্রিক জিয়া সরকার থেকে শুরু করে এরশাদবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। এরশাদ সরকারের পতনের পর বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে এবং যখন দেশের গণতন্ত্র অপহরণ করা হচ্ছিল; মানুষ মৌলিক অধিকারের কথা বলতে পারছিল না; কৃষকের ন্যায্য অধিকার হচ্ছিল ভূলুণ্ঠিত; শ্রমিক হচ্ছিল ন্যায্য অধিকারবঞ্চিত, তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সোচ্চার থেকেছেন মানুষের অধিকার আদায়ে। আগামীতেও অতিতের ন্যায় সিলেট মহানগর যুবলীগ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রহরী হয়ে দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাবেন। সাধারণ সম্পাদক মুশফিক জায়রগীদার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ ও জনগণের কল্যানে কাজ করতে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। যুবলীগ একটি সুসংগঠিত সু-শৃৃঙ্খল সংগঠন, যুবলীগ মহান মুক্তিযুদ্ধে, গণতন্ত্র রক্ষার আন্দোলনে এবং জাতির ক্রান্তিকালে যুবলীগ সবসময়ই বীরত্বের পরিচয় দিয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যখন জনজীবন বিপর্যস্ত, মানুষ নানা সঙ্কটে জর্জরিত ঠিক তখনই রাজপথের লড়াই সংগ্রামের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে শতস্ফর্তভাবে উপস্থিত হয়ে কর্মসূচী সফল করার জন্য সিলেট মহানগর যুবলীগের ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতকর্মীকে মুজিবীয় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগের ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সিলেট মহানগর যুবলীগের সকল নেতকর্মীরা রেজিস্ট্রারী মাঠে ব্যানার, ফেষ্টুনসহ মিছিলে যোগদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল