editor

প্রকাশিত: 8:37 PM, December 11, 2020

সিলেটে বাড়ছে করোনার দাপট

সিলেটে বাড়ছে করোনার দাপট

অনলাইন ডেস্ক

শীতের শুরুতেই সিলেটে বাড়তে শুরু করেছে করোনার দাপট। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আইসিইউতে রোগীর চাপ বেশি। এ কারণে বাড়ছে আতঙ্কও। পাশাপাশি দ্বিতীয় দফা করোনার ওয়েব মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকারের তরফ থেকে আরো একটি আইসিইউ ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিলেটে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত মারা গেছেন ২৫০ জন।গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। অথচ এর আগের এক সপ্তাহে মারা যান মাত্র একজন। ফলে সিলেটে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। শীত যত বাড়বে করোনার মাত্রা সিলেটে আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। তারা দুইজনই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় মারা যাওয়া রোগীদের মধ্যে সিলেট জেলায় ১৮৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে- গতকাল  সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৪। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৬৬৯, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪, হবিগঞ্জে ১ হাজার ৯২২ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৪৯ জন। সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন। তারা সবাই সিলেট জেলার ২৯ ও মৌলভীবাজার জেলার ২ জন। এই ৩১ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ হাজার ৭১৭ জন। এরমধ্যে সিলেটে ৭ হাজার ৯৯৫,  সুনামগঞ্জে ২ হাজার ৪২০, হবিগঞ্জে ১ হাজার ৫৭৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৭২৩ জন। গতকাল সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন করোনা রোগী। অন্য জেলার হাসপাতালে চিকিৎসাধীন রোগী নেই। সিলেটের করোনা হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক ডা. সুশান্ত কুমার মহাপাত্র গতকাল বিকালে জানিয়েছেন- তার হাসপাতালে গত এক সপ্তাহে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে ১৬টি আইসিইউ বেড রয়েছে। এরমধ্যে ১৪টিতেই রোগী ভর্তি থাকে সবসময়। সবমিলিয়ে গতকাল বিকাল পর্যন্ত তার হাসপাতালে ৪০ জনের মতো করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানান তিনি। সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। ইতিমধ্যে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অভিযান চালিয়ে মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না। জেলা প্রশাসনের তরফ থেকে গত কয়েক দিন সিলেট নগর ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান- মাস্ক পরা নিশ্চিত করতে তারা সক্রিয় রয়েছেন। যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে- করোনা মোকাবিলায় সিলেটে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল জানিয়েছেন- এখনো আমরা আতঙ্কিত নয়। আমাদের পর্যাপ্ত সাপোর্ট রয়েছে। শামসুদ্দিন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। সুতরাং প্রস্তুতির কোনো কমতি নেই। সিলেটে অ্যান্টিজেন টেস্ট চালু করা হয়েছে।

 

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার