editor
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে এই প্রথম এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী ওই শিশুটির মৃত্যু হয়। সিলেটে চলমান হাম ও রুবেলার সংক্রমণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হাম এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দুই দিন আগে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিল। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউ-তে (ICU) রাখা হয়েছিল। পরবর্তীতে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ থামছেই না। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও ৬ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে সরকারি ল্যাবে মোট ৩৭ জন রোগীর শরীরে চূড়ান্তভাবে হাম শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে এবং সংক্রমণ প্রতিরোধে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাম রোগীদের আলাদা রেখে সুচিকিৎসা নিশ্চিত করতে সোমবার থেকেই ১০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬