editor
প্রকাশিত: 7:40 PM, March 10, 2024
জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন সংক্ষিপ্ত সফরে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থাকাকালীন সময়ে তার অবর্তমানে সিলেট মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে ।
১০ মার্চ নাজমুল আলম রোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন এবং তার দেশে ফিরে না আসা পর্যন্ত ধ্রুব জ্যোতি দে সাধারণ সম্পাদকের সকল সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
ধ্রুব জ্যোতি দে শহীদ পরিবারের সদস্য। শহীদ ড. ক্ষিতিশ চন্দ্র দে এর নাতি। দীর্ঘদিন ধরে সিলেট মহানগর শ্রমিক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ধ্রুব জ্যোতি দে সিলেটের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ও দক্ষ সংগঠক। ধ্রুব সকলের সহযোগিতা কামনা করেছেন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী