editor
প্রকাশিত: 10:11 PM, October 20, 2023
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ক্লাব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড।
সভাপতির বক্তব্যে সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী বলেন, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড শতবর্ষের একটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে সদস্যদের পরিবার-পরিজন নিয়ে মিলনমেলার আয়োজন করে আসছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে। এছাড়াও রাষ্ট্রীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে। তাতে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারে শিখতে পারে। এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে স্টেশন ক্লাবের অগ্রণী ভূমিকা থাকে। যা সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে।
ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) দেলোয়ার জাহান চৌধুরী আপেল ও পরিচালক (সাংস্কৃতিক) তাহমিনুল ইসলাম খান এডভোকেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ সফিক, মোহাম্মদ আতাউর রহমান, আবুল কাহের চৌধুরী শামীম, সাইফুদ্দিন খালেদ, সিলেট স্টেশন ক্লাব পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালনা পর্ষদের পরিচালক ক্রীড়া বিভাগ মুফতি এ. এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন) কয়ছর আহমেদ এলাইছ আব্দুল মুমিন, পরিচালক (আপ্যায়ন) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন সহ ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল, ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করেন সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী। ক্লাবের নতুন সদস্যরা হলেন, আরিফ আনোয়ার, নাজিম ফারহান চৌধুরী, আবু জান মোহাম্মদ আব্দুল্লাহ, জামি আব্দুল্লাহ, নুরুল আমীন চৌধুরী, নাসরাত খলিল চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করেন ক্লাবের সকল সদস্য ও পরিবারবর্গ। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)