editor

প্রকাশিত: 10:52 AM, October 19, 2026

সিসিকের ড্রেন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ মিসবাহ’র বিরুদ্ধে

সিসিকের ড্রেন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ মিসবাহ’র বিরুদ্ধে

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপাড় রোডে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ড্রেন দখল করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে।

বিগত ৫ আগস্টের পর সিসিক অভিযান চালিয়ে উক্ত ড্রেন উদ্ধার করলেও, পরবর্তীতে মিতালী ম্যানশন ও লন্ডন ম্যানশনের পেছনে পুনরায় সিসিকের ড্রেন দখল করে ‘এইচএম কর্পোরেশন’ নামে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিসিকের ড্রেনের ওপর দোকান নির্মাণ করে পুরোদমে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। সংলগ্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উল ইসলাম দৈনিক ১ হাজার টাকা ভাড়ার চুক্তিতে এই জায়গাটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ও বিতর্কিত এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে এবং তিনি পূর্বেও একাধিকবার কারাবরণ করেছেন।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, সিলেট এয়ারপোর্ট রোড এলাকার ফরিদাবাদ আবাসিক এলাকার ‘এইচ এম ভবন’-এর স্থায়ী বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহ উল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশে সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়া, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পরিচালিত “মোমেন ফাউন্ডেশন” এবং সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমদের “এইচ এম লিগ্যাল এইড”-এর চিফ লিগ্যাল এডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইনজীবী পরিচয় ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে সিসিকের সরকারি ড্রেন দখল করে পুনরায় দোকান ঘর তুলে ভাড়া আদায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান দাবি করছেন এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত

দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত

সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন

কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি

সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের