editor
প্রকাশিত: 9:36 PM, August 24, 2024
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ আগস্ট) ভোরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা।
এদের মধ্যে চারজন নারী এবং ছয়জন পুরুষ। তবে দায় এড়াতে পুশব্যাকের বিষয়টি অস্বীকার করেছে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার।
পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে তারা গ্রেপ্তার হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। শনিবার ভোরের দিকে সীমান্তের কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের গ্রামগুলো পেরিয়ে ওই ১০ জন আসেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে। সেখান থেকে দূরপাল্লার বাসযোগে তারা গন্তব্যে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার বলেন, বিএসএফ আমাদের ভয়ে কাপসে। পুশব্যাক করার সুযোগ নেই।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল