editor
প্রকাশিত: 9:50 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
চলে গেলেন বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সৌমিত্র ছিলেন একই সঙ্গে অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি।
তাঁর দীর্ঘ শিল্পী জীবনে বহু পরিচালকের সঙ্গে কাজ করতে হয়েছে- সত্যজিৎ থেকে সৃজিত। সৃজিত এই সময়ের এক প্রতিভাবান পরিচালক। তাঁর সঙ্গে একটি ছবিতেই কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাই সৃজিত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানিয়েছেন তাঁর অনুভূতি।
সৃজিত বলছেন, তাঁকে নিয়ে আলাদা করে কী বলব! উনি একজন ইনস্টিটিউশন। বিশাল একটা বট গাছের মতো। যার প্রত্যেক শাখা থেকে ঝরে পড়ছে শিক্ষা, মেধা এবং অকল্পনীয় ঐতিহ্য। সেই ঐতিহ্যের হাত ধরে আমাদের শিক্ষা।
তিনি আরো বলেন, তাঁর সঙ্গে আমি একটাই ছবি করেছি হেমলক সোসাইটি। ওইটুকু সময়ের মধ্যেও যতটা শেখা যায় ততটা শেখার চেষ্টা করেছি। তাঁকে নিয়ে বলার মতো আমার সত্যিই কোনো যোগ্যতা নেই।
সৌমিত্রর দীর্ঘ অভিনয়জীবনকে মনে রেখে কথাপ্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, তাঁর বিচারে সৌমিত্রের সেরা পাঁচটি ছবির কথা। সেগুলো হলো ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘বাক্সবদল’, ‘অপরিচিত’, ‘তিনভুবনের পারে’।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি