editor
প্রকাশিত: 9:52 AM, August 27, 2024
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান। তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে জায়েদ খান বলেন, আমরা শিল্পী হয়ে হত্যাচেষ্টা করবো, তাও আবার সাবেক প্রধানমন্ত্রীকে! এটা কেমন কথা! প্রকৃত অপরাধীদের আড়াল করতেই শিল্পীদের জড়িয়ে এ মামলা করা হয়েছে। রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্তু শিল্পীরা সংঘাতে বিশ্বাসী না।
এখন দেশে অস্থির পরিবেশ তৈরির জন্য একটা মহল চেষ্টা করছে। কেউ যদি অপরাধী হয়
অবশ্যই তার শাস্তি হোক চাই আমি। কিন্তু নির্দোষ মানুষ যেন নির্যাতনের শিকার না হয় বিষয়টি দেখতে হবে।
এদিকে মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০শে এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপি’র কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান।
গাড়িবহরের ১২/১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন