editor
প্রকাশিত: 8:44 PM, October 15, 2026
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীর বাগবাড়ীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নতুন কমিটিকে ঘিরে তাঁদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সাবেক গ্রামবিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম মিনু। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা তাপস কান্তি দাস। এতে বক্তব্য দেন আব্দুল আলিম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ার কাদির, সাবেক সিনিয়র সদস্য ফয়সল আহমেদ, সিনিয়র সদস্য জাহেদ আহমেদ, জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, মহানগর যুবদল নেতা লিটন আহমেদ, শহীদ ও ডালিম এবং যুবদল নেতা আব্দুল মান্নান, আশিকনুর ও রিয়াজ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলাল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম হিমেল, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জুয়েল আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন শাহনাজ, সাইবার ৭১-এর যুগ্ম আহ্বায়ক মফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুতালেব, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের সদস্য মোতাল্লেব চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান উদ্দিন, ছাত্রদল নেতা মামুন আহমেদ এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাসেল আহমেদ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফয়সল, এরশাদ, রাহাত, রুকন, সুরাজ ও আলামিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা নবগঠিত জেলা ও মহানগর যুবদল কমিটিকে অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত