editor

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

৪৭ বছরে মৌসুমী

৪৭ বছরে মৌসুমী

2

ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র তিনি। বহুমাত্রিক চরিত্রে তিনি আলো ছড়িয়েছেন রুপালি পর্দায়। সেই ১৯৯৪ সালে তার যাত্রা সালমান শাহের বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে। প্রথম ছবিই তাকে তারকাখ্যাতি এনে দিয়েছিলো। এরপর দিনে দিনে কেবল নিজেকেই যেন ছাড়িয়ে গেছেন তিনি।

তিনি ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। আজ ঢালিউডের নন্দিত এ অভিনেত্রী জন্মদিন। এবারে তিনি ৪৭ বছরে পা রাখলেন।

এবারের জন্মদিনটা বেশ বিষাদের। স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। প্রতি বছর মাকে নিয়ে জীবনের নতুন বছর শুরু করেন তিনি। এবার সে সুযোগ হয়নি। তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ এ নায়িকার।

এদিকে মৌসুমী ফ্যান ক্লাব এবং ওমর সানী ফ্যান ক্লাব আলাদাভাবে দিনটি বিশেষভাবে উদযাপন করবে বলে জানান মৌসুমী।

করোনার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি ফিরেছেন মির্জা রাকিব রচিত ও তারেক সিকদার পরিচালিত ‘ভক্ত’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এখানে মৌসুমীকে একজন চলচ্চিত্রের মানুষ হিসেবেই দেখা যাবে।

2

প্রসঙ্গত, মৌসুমী নামে খ্যাত হলেও নায়িকার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালে আজকের দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে।

4

দীর্ঘ ক্যারিয়ার সালমানকে দিয়ে শুরু করেছিলেন মৌসুমী। এরপর ওমর সানী, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, জাহিদ হাসান, অমিত হাসান, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় সব নায়কদের বিপরীতে কাজ করে সাফল্য পেয়েছেন।

6

সিনেমার পাশাপাশি টিভি নাটক ও বিজ্ঞাপনেও সফল নাম মৌসুমী।

সিলেটপ্রতিদিন/এসএএম

অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছে মৌসুমীর। নির্মাণেও তিনি নিজের নামের সৌরভ ছড়িয়েছেন।

একজীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি তিনি অর্জন করেছেন। কোটি মানুষের ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় অর্জন বলে মনে হয়। আর রাষ্ট্র তাকে কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছে।

8

মৌসুমী ‘মেঘলা আকাশ’ সিনেমার জন্য ২০০১ সালে প্রথম এই পুরস্কার হাতে নেন। এরপর ২০১৩ সালে ‘দেবদাস’ ও ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন।

নানারকম সামাজিক কার্যক্রমে জড়িত হতে দেখা যায় তাকে। তিনি পরিচালনা করেন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। এর মাধ্যমে থেকে বঞ্চিত মানুষ ও শিশুদের উন্নয়নে নানা ভূমিকা পালন করেন প্রিয়দর্শিনী মৌসুমী।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন ২০১৩ সাল থেকে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

7 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

3 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
5