editor
প্রকাশিত: 6:10 PM, March 15, 2021
অনলাইন ডেস্ক
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাত্বায় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোনযোগে চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর আনাদোলু এজেন্সির। আজ সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী এক টুইটার পোস্টে জানিয়েছেন।সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা খামিস মুশাত্বার দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে।গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।
অনলাইন ডেস্ক(রিপা-৩৬)
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট