editor

প্রকাশিত: 8:22 AM, October 6, 2020

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়েছে ধর্ষণবিরোধী মিছিল। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি রওনা দেয়।

6

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় ধর্ষণবিরোধী মিছিলটি। আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ থেকে টিএসসির দিকে যান। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে রওনা দেয় মিছিলটি। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর ১টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভ চলছিল।

2

এর আগে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুরু হয় গণজমায়েত। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে এতে যোগ দেন। অংশ নেন সাহিত্যিক, লেখক, ব্লগাররা‌ও।

2

আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে রয়েছেন যুব সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষও। এছাড়া টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে। মূলত সেখানে বিভিন্ন হলের ডাকসু নেতারা ছিলেন। তাঁদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। এসব সাধারণ শিক্ষার্থীরা আসেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে আসতে শুরু করেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। তবে কর্মসূচিতে বাধা আসে বৃষ্টির কারণে। পরে বৃষ্টি কমলে বেলা ১২টার দিকে শুরু হয় কর্মসূচি।

3

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। ধর্ষণবিরোধী গণজমায়েতে উত্তাল ছিল রাজধানীর শাহবাগ। উত্তরায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসব সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে কেবল নোয়াখালীর ওই ঘটনা নয়, সিলেটের এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

3 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

6 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

7 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

7 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

1 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

4 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

7 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
5