editor
প্রকাশিত: 11:11 PM, December 9, 2021

বিয়ে করলেন ভিকি-ক্যাটরিনা
ডেস্ক রিপোর্ট
বিয়ে করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় নবদম্পতির ঝলক দেখা গেছে।
লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ ছিল নববধূ ক্যাটরিনার। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন তিনি। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা গেছে ভিকিকে। এ দুই তারকাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলো হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কাচের কাজ করা পালকি করে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। আর সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শিশমহলের ভিতরে হয়েছে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য।
বিয়েতে নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিসহ মোট ১২০ জন অতিথি এই বিয়েতে উপস্থিত ছিলেন। ৬ ডিসেম্বরই ভিকি ও ক্যাটরিনাসহ তাদের পরিবারের সদস্যরা বিয়ের জন্য এই বিলাসবহুল রিসোর্টে এসে উপস্থিত হন। এরপর বিয়ের আগে মেহেদি ও সঙ্গীত অনুষ্ঠান ৭ ও ৮ ডিসেম্বর হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। ভিকি ও ক্যাটরিনা উভয়ই চেয়েছিলেন তাদের বিয়ের জায়গা থেকে কোনও ছবি বা ভিডিও যেন ফাঁস না হয়। তবে সে খবর ও ছবি আড়ালে রাখতে পারেননি এই জুটি।
জানা গেছে, বিয়ের সন্ধ্যাতেই রিসেপশনের আয়োজন করেছেন ভিকি ও ক্যাটরিনার পরিবার। বিয়ের পর মুম্বাইয়ে আরও একটি রিসেপশন হবে, যেখানে বলিউড তারকাদের চাঁদের হাট বসবে।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও