editor

প্রকাশিত: 8:11 PM, August 24, 2023

জকিগঞ্জ নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জকিগঞ্জ নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জকিগঞ্জে প্রথম সফর উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দূরে অবস্থিত জকিগঞ্জ উপজেলা। সীমান্তের এ উপজেলার সরকারি হাসপাতাল প্রায় দুই বছর পূর্বে ৫১ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় এখনো কার্যক্রম শুরু হয়নি। পদ থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ৩ জন চিকিৎসক হাসপাতালের খাতাপত্রে জকিগঞ্জে কর্মরত দেখানো হলেও বাস্তবে তাঁরা প্রভাব খাটিয়ে জেলা শহরে অবস্থান করছেন। ফলে স্বাস্থ্য সেবায় বিঘ্ন ঘটছে। রহিমপুর সেচ প্রকল্পসহ কোন সেচ প্রকল্প চালু না হওয়ায় ব্যহত হচ্ছে কৃষি উৎপাদন। গত বছরের ভয়াবহ বন্যায় বিধ্বস্থ গ্রামীণ রাস্তাঘাট এখনো সংস্কার হয়নি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা বিরাজমান রয়েছে। জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালু করা এখন গণমানুষের দাবী। জেলা শহর থেকে সবচেয়ে দূরের এ উপজেলার বিরাজমান সকল সমস্যা দ্রুত সমাধানে বক্তারা নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, জনগণকে নিয়েই প্রশাসন কাজ করে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচন অবাদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)