editor

প্রকাশিত: 11:01 AM, September 7, 2023

বিকেলে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বিকেলে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে রাশিয়া। এছাড়া রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম, খাদ্য শস্য ইত্যাদি আমদানি করে থাকে বাংলাদেশ। তবে রাশিয়ার অনেক জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম আনতে জটিলতা তৈরি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে মস্কোর পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হতে পারে। এছাড়া ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক রাজনীতিতে পশ্চিমাদের চাপের মুখে থাকায় এ ইস্যুতে বাংলাদেশের সক্রিয় সমর্থন চাইতে পারেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ঢাকার পক্ষ থেকে রাশিয়ার কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় সমর্থন, রাশিয়া থেকে জ্বালানি ও খাদ্য শস্য আমদানির বিষয়ে আলোচনা হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিশ্বের যেসব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা রাশিয়াকে একটা অনুরোধ করতে পারি, দ্রুত যেন একটা শান্তিপূর্ণ সমাধান বের করা যায়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় খাদ্য, সার ও জ্বালানির মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, আমাদের যে সমস্যা আছে আমরা তুলে ধরবো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। সে সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বিকাশের সম্ভাবনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতো বিনিময়ের পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একদিন অবস্থানের পর তিনি ঢাকা থেকে দিল্লি যাবেন। গত বছরের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল হয়ে যায়। পরবর্তীতে পুনরায় এ সফর নির্ধারিত হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী