editor
প্রকাশিত: 12:22 PM, September 7, 2023
ডিএসএস ডেস্ক :: ফরিদপুরের ভাঙ্গায় বাস কাউন্টারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের ওপর ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাট নিক্ষেপ ও পুলিশের রাবার বুলেটে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় হাসামদিয়া গ্রামের কামরুল মাতুব্বর ও হোগলাডাঙ্গী সদরদী গ্রামের শোয়েব মোল্লার সঙ্গে কাউন্টারের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্র ভঙ্গের চেষ্টা চালায়। উভয় পক্ষকে মাইকে ঘোষণা দিয়ে যার যার এলাকায় চলে যেতে অনুরোধ জানান। পুলিশের নির্দেশ উপেক্ষা করে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ১০ থেকে ১২টি কাউন্টার ভাঙচুর করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্র ভঙ্গের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এস এ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী