editor
প্রকাশিত: 8:09 PM, September 26, 2023
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশিত কর্মসূচি অনুযায়ী জন্মদিন উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ । নগরীর মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন।
২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্বিনব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের (সারদা হল) হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অংশগ্রহণ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে