editor

প্রকাশিত: 2:29 PM, September 27, 2023

দলছুটদের দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে সরকার: ফখরুল

দলছুটদের দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে সরকার: ফখরুল

বিএনপির দলছুটদের নিয়ে দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ স্মরণসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এখন দল ভাঙার চেষ্টা করা হচ্ছে। দল কখন ভাঙতে যায়, অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয়। সবল থাকলে তো এটা করবে না। আজকে সেজন্য আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনদেরকে নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে। আমরা খুব পরিস্কার করে বলি, এগুলো করে কোনো লাভ হবে না। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

বিএনপির সিনিয়র এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই জানিয়ে তিনি বলেন, এটা করার জন্য আইন মন্ত্রণালয়ে সেল তৈরি করা হয়েছে। যাতে দ্রুত সব নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ট্রায়াল করে, সাজা দিয়ে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যায়। আমেরিকার ভিসানীতি প্রসঙ্গে ফখরুল বলেন, এই অবস্থা কেন? কেন আজকে আমার জাতিকে এই অবস্থায় পড়তে হবে। অনেকে আছেন খুব খুশি হচ্ছেন। এটা তো খুশির ব্যাপার না। এটা লজ্জার! এর জন্য এই সরকার দায়ী।

তিনি আরো বলেন, এই যে একটা ভয়াবহ অবস্থা, যে অবস্থায় আজকে সমস্ত বাংলাদেশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি বিপদে। বিএনপি কোনো বিপদে না। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আরো সংগঠিত হয়েছে। আরো শক্তিশালী হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি আরো শক্তিশালী হয়েছে।

হান্নান শাহ’র প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, হান্নান শাহ’র চলে যাওয়ায় আমাদের রাজনীতিতে বড় একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতিতে। সেই রাজনীতিতে অবশ্যই তিনি আমাদের জন্য অগ্রণী সেনা ছিলেন। তার চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে