editor
প্রকাশিত: 9:39 PM, September 28, 2023
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ এশা নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, চার দশকের রাজনৈতিক জীবনে অনন্য মেধা ও দক্ষতা দিয়ে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি হয়ে ওঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন তিনি। শেখ হাসিনা মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন নানা ক্ষেত্রে। ৭৭ বছরে পা রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে অনন্য হিসেবে চিত্রিত হয়েছেন। বক্তারা আরো বলেন, স্বাধীন দেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর “সোনার বাংলা” গড়ার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কোন সংকটে পিছু হটতে দেখা যায়নি বরং অতন্দ্র প্রহরীর মতো দেশকে, দেশের মানুষকে সুরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন আপন মহিমায়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আলম হোসেন, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহান চৌধুরী, আবুল হোসেন, শাহীন আহমদ, তোফায়েল আহমদ, শেখ আবুল হাসনাত বুলবুল, দবির খান, কলিস সিংহ, সৈয়দ জাবের আহমদ, মহসিন আহমদ, আব্দুল কাউয়ুম, ইব্রাহিম আহমদ, আবু সুফিয়ান, তাওহিদ কুদ্দুছ, তুহিন আহমদ, জুয়েল আহমদ, ফারুক আহমদ, রুহেল আহমদ, আবীর আহমদ তুষার, লাহিন আহমদ, শেখ সাদির আহমদ, জামাল মিয়া, টিটন দাশ, বিকাশ ঘোষ, সায়েক আহমদ, মিন্টু আহমদ, নূর উদ্দিন, আলমগীর মিয়া, জিয়া আহমদ, কামরুল হোসেন, সুজন মিয়া, শাকিল, ফাহিম প্রমুখ।
মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ ও কল্যাণময় জীবন কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে