editor

প্রকাশিত: 8:24 PM, September 29, 2023

ফ্যাসিস্ট হাসিনার অধিনে দেশে কোন নির্বাচন হবে না : শাম্মী আক্তার

ফ্যাসিস্ট হাসিনার অধিনে দেশে কোন নির্বাচন হবে না : শাম্মী আক্তার

নেতাকর্মীদের বহর নিয়ে নয়াপল্টনে সমাবেশে সিলেট জেলা মহিলা দল

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী মহিলা দলের মাহিলা সমাবেশে নেতাকর্মীদের বহর নিয়ে যোগদান করেছেন সিলেট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ২ টায় মিছিল সহকারে নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে সমাবেশ যোগদেন তারা। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না,জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
এসময় সিলেট জেলা মহিলা দলের মিছিলে যোগদান করে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি শাম্মী আক্তার।
সমেবত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, আমাদের দাবী এবং একটাই, গণতন্ত্রের মা, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া এই ফ্যাসিস্ট হাসিনার অধিনে এদেশে কোন নির্বাচন হবে না।
এসময় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, দেশে সুবিচার ও আইনের শাসন নেই। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে গুম-খুন করা হয়। এরই ধারাবাহিকতায় স্বৈরাচারের মসনদ টিকিয়ে রাখতে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, আমার ভাই ইফতেখার আহমদ দিনার সহ শত শত নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। হারিয়ে যাওয়া আমাদের ভাইদের ফিরে পেতে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার বিকল্প নেই।
সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছিল। তিনি জীবনভর দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই বৃদ্ধ বয়সে সংকটাপন্ন পরিস্থিতিতেও বাকশালি সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না। অনতিবিলম্বে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যতায় জনরোষের মুখে পালানোর রাস্তাও খোঁজে পাবে না।
এসময় আরো বক্তব্য রাখেন- মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, রুনা সুমি, রহিমা আকতার।
মিছিলে সরকারের হাতে গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবীতে প্লেকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন মহিলা দল নেতৃবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে