editor
প্রকাশিত: 7:02 PM, October 7, 2023
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের বিগত কয়েকদিন আগের নির্দেশনা মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কমিটিকে নতুন করে কোন কমিটি না করার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত ২৮, ২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা
উল্লেখ সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত দিনে জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছিল। এসব দাখিলকৃত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। গত ৬ই অক্টোবর ৬টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষিত হয়। ইতোমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে অবগত হওয়ায় ঘোষিত ৬টি ওয়ার্ড সহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো বলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন নির্দেশনা প্রদান করেছেন।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও