editor

প্রকাশিত: 7:07 PM, October 9, 2023

সাজা দিয়ে আন্দোলন দমানো যাবে না: বিএনপি

সাজা দিয়ে আন্দোলন দমানো যাবে না: বিএনপি

পৃথক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ৪ বছর ও ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতাসীন দল বেপরোয়া হয়ে নিজেদের অতি ক্ষমতাধর মনে করছে যে, তারা রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত্ব করতে উঠেপড়ে লেগেছে। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন-আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। অবৈধ আওয়ামী সরকার এখন দেশব্যাপী পাইকারী হারে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতার দাপট খাটাচ্ছে।

দেশ উচ্ছনে যাক কিন্তু বিরোধী দলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখাই এখন সরকারের নিকট খুবই জরুরি হয়ে পড়েছে। তারই আরও একটি নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটলো বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপি’র সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জন নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ৪ বছর করে সাজা প্রদানের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে অংশগ্রহণরত বিএনপিসহ কোন নেতাকর্মীকে স্বৈরাচারের নির্দেশে সাজা প্রদান করে তাদের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করা যাবে না। বরং এতে তাদের সংগ্রামী চেতনা আরো বেশি শাণিত হবে। ইতিহাস সাক্ষ্য দেয়-কোন স্বৈরাচারের নির্যাতন-নিপীড়ণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি, শত অত্যাচারের মধ্যেও জনগণের দুর্বার আন্দোলনে স্বৈরশাসকরা ইতিহাসের আঁস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের জন্যও একই পরিণতি খুবই সন্নিকটে।

এদিকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রেজোয়ানুল হক সবুজ, সহ-নাট্য বিষয়ক সম্পাদক সোহাগ মোল্লা ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়ালসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও সাজানো মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের আহবান জানান তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও