editor

প্রকাশিত: 10:56 AM, October 13, 2023

শাহে কদমি হাফিজিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা:) ও দোয়া মাহফিল সম্পন্ন

শাহে কদমি হাফিজিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা:) ও দোয়া মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ যোহর থেকে মধ্যেরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে মানবতার মুক্তির সনদ, বিশ্বনবীর হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আগমনের তাৎপর্য শীর্ষক উক্ত আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ নুর আহমদ সাজুরের সভাপতিত্বে ও হাফিজ সাহেল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা হরমুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি স্কলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা সুনামগঞ্জী, বিশ্বনাথ বড়তলা মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, শিংছাপইড় মাদ্রাসার শিক্ষক মাওলানা মশকুল হোসাইন, মাওলানা আব্দুল হালিম, প্রয়াগমহল নতুন মসজিদের ইমাম নাসির উদ্দীন, পাকিছিরি নতুন জামে মসজিদের ইমাম লিয়াকত আলী ও ক্বারি আব্দুর রহিম কান্দিগাঁও, আব্দুন নূর মেম্বার ভোলাগঞ্জ, মাস্টার আনছব আলী আল কদমি, বুরহান উদ্দিন আল কদমি জাউয়া আবিদপুর ছাতক, সাহাব উদ্দিন শ্রীপুর দোয়ারা, আব্দুল মান্নান মজলিস পুর, বাদশা মিয়া সদুর গাঁও, আজর আলী, সামছুদ্দিন আহমদ, আব্দুল মালিক রায়পুর, আক্রম আলী, আরশ আলী, গৌছ আলী রাজাপুর বিশ্বনাথ।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য সোনাফর আলী, মোজাম্মিল আলী, মুরব্বি কছির আলী, নুরুজ আলী, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য ও ভুমিদাতা সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, বিলাল আহমদ, হেলাল আহমদ, ছমরু মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মাহা আলম, খছরু মিয়া, ইছমত আলী, জামাল আহমদ, মাসুক মিয়া, শামসাদ মিয়া, ওয়াছির মিয়া, হাসান আহমদ, সাদিক আহমদ, আজির উদ্দিন, জুবেল আহমদ, মশাহিদ আলী, আকবর আলী ও এলাকার মুরব্বি, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা শেষে মুসলিম উম্মাহ ও দেশ জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুহতামিম হাফিজ নুর আহমদ সাজুর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের